বাংলাদেশবেলা
প্রকাশিত: ০৮ ডিসেম্বর, ২০২৫, ০৪:২৩ অপরাহ্ণ

বিপিএলে রাজশাহীর জন্য সুখবর

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক

আসন্ন বিপিএল শুরু হতে যাচ্ছে চলতি মাসের ২৬ তারিখ থেকে। তার আগে বিদেশি ক্রিকেটারদের দলে ভেড়ানোর চেষ্টায় রয়েছে ৬ ফ্র্যাঞ্চাইজি। এবার রাজশাহী ওয়ারিয়র্স সমর্থকদের সুখবর দিলেন দলটির হেড কোচ হান্নান সরকার।

রাজশাহীতে বেশ কয়েকজন পাকিস্তানি খেলোয়াড় আছেন। পুরো টুর্নামেন্টের জন্য এনওসি পাচ্ছেন রাজশাহীর পাকিস্তানি ক্রিকেটাররা। শুরু থেকেই তাদের পাওয়া যাবে বিপিএলে।

নিজের ফেসবুকে দেওয়া ভিডিওতে হান্নান বলেন, ‘রাজশাহী ওয়ারিয়র্সে বেশ কিছু পাকিস্তানি খেলোয়াড় রয়েছে। জাতীয় দলের খেলোয়াড়ও রয়েছে। পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজের কারণে তারা এনওসি পাবে কি পাবে নাৃ গুড নিউজ হচ্ছে তারা এনওসি পাচ্ছে। নওয়াজ, তালাত, ফারহান এই ৩ জনই মেইন টিমের প্লেয়ার, পাশাপাশি জাহানদাদ রয়েছে।’

‘অন্যান্য দলেও পাকিস্তানি খেলোয়াড় আছে। অন্য দলে কী হচ্ছে বলতে পারব না তবে আমাদের দল নিয়ে আশ্বস্ত করতে চাই, তাদের এনওসি পেয়ে যাচ্ছি। তারা টুর্নামেন্টের শুরু থেকেই থাকবে। ২৬ ডিসেম্বর শুরু হয়ে ২৩ জানুয়ারি, পুরো টুর্নামেন্টেরই এনওসি পাচ্ছে।’

হান্নান আরো জানান, ‘এনওসিতে চুক্তি থাকে, ন্যাশনাল ডিউটি, ইঞ্জুরি বা যেকোনো কারণে, দেশের যদি দরকার হয় তাকে কল করলে ছেড়ে দিতে হবে। যদি সিরিজ কন্টিনিউ করে, সিরিজে কল পায়, তাদের চলে যেতে হবে। যেকোনো দেশের এনওসির চুক্তি এভাবে দেওয়া থাকে।’

‘আয়ারল্যান্ডের কিছু খেলোয়াড়ের দিকে নজর রয়েছে। আমরা চেষ্টা করছি। তারা এলে টিম কম্বিনেশনে ভালো ভূমিকা রাখবে। প্রাইম নিউজ হচ্ছে ফারহান ও নওয়াজ দুজনই এনওসি পাচ্ছে। অলরেডি পেয়ে গেছে বলতে পারেন।’

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/12/08/sports/newsid-14840/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৫-০৫-২০২৬, ০২:৩৮ অপরাহ্ণ