নাটোরের লালপুরে শীতকালীন খেজুর গুড়ের ভেজাল প্রতিরোধে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার একটি রেস্টুরেন্টে লালপুর উপজেলা নেটওয়ার্ক কমিটি, সিসিডিবি ও সিপিআরপির যৌথ উদ্যোগে এই বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে বক্তারা বলেন, খেজুরের রস ও গুড় উৎপাদনে লালপুর দেশের অন্যতম শীর্ষ অঞ্চল। কিন্তু প্রতিবছর শীত মৌসুমে গুড়ে ভেজাল মেশানোর অভিযোগ বাড়ে। এতে স্বাস্থ্যের ঝুঁকি যেমন তৈরি হয়, তেমন ক্ষতিগ্রস্ত হয় প্রকৃত গাছি ও উৎপাদনকারীরা এবং নষ্ট হয় এলাকার সুনাম।
বক্তারা আরও বলেন, কিছু অসাধু গাছি ও কারিগর কাঠের গুড়ো, ময়দা, ক্ষতিকর রাসায়নিক, চিনির সিরাপসহ বিভিন্ন উপাদান মিশিয়ে গুড় তৈরি করেন। যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। এসময় নিরাপদ খাদ্য আইন ২০১৩ এবং ভেজালবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানান।
এতে লালপুর উপজেলা নেটওয়ার্কের সভানেত্রী পারুল আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আড়বাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জাতীয় কৃষি আন্দোলনের প্রতিষ্ঠাতা শফিকুর রহমান, প্রাকৃত হাটের কেন্দ্রীয় সদস্য ব্রাতা আমিন, নাটোর ক্যাবের প্রতিনিধি লাইজু নীলা প্রমূখ।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.bangladeshbela.com/2025/12/08/bangladesh/newsid-14837/© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৯-০৪-২০২৬, ০৯:২১ অপরাহ্ণ