বাংলাদেশবেলা
প্রকাশিত: ০৬ ডিসেম্বর, ২০২৫, ০২:২৪ অপরাহ্ণ

লালপুরে এক রাতে ৬ বাড়িতে চুরির চেষ্টা

লেখক: লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে এক রাতে তালা ভেঙে ঝন্টু মিয়া নামে এক দরিদ্র ভ্যানচালকের চার্জার ভ্যান চুরি করে নিয়ে গেছে চোর চক্র। একই রাতে আরও অন্তত ছয়টি বাড়িতে চার্জার ভ্যান ও ব্যাটারি চুরির চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত উপজেলার রঘুনাথপুর গ্রামে এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে সুপরিকল্পিতভাবে চোরের একটি দল গ্রামে প্রবেশ করে টানা কয়েক ঘণ্টা ধরে বাড়িগুলোতে তাণ্ডব চালায়। প্রথমে ভ্যানচালক ঝন্টু মিয়ার বাড়ির তালা ভেঙে চার্জার ভ্যান চুরি করে তারা। পরে ধারাবাহিকভাবে গ্রামের আরও কয়েকটি বাড়িতে চুরির চেষ্টা চালানো হয়। তবে কিছু বাড়ির মালিক জেগে ওঠায় চোরেরা ব্যর্থ হয়ে পালিয়ে যায়। এসব ঘটনায় পুরো গ্রামজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে।

এ বিষয়ে জানতে লালপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলামকে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/12/06/bangladesh/newsid-14731/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৪-০৬-২০২৬, ০২:১৬ পূর্বাহ্ণ