বাংলাদেশবেলা
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:১৮ পূর্বাহ্ণ

পাবনায় পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেয়া আ. লীগ নেতাসহ সহযোগী গ্রেপ্তার

লেখক: পাবনা প্রতিনিধি

পাবনার সুজানগরে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেয়া আওয়ামীলীগ নেতা আব্দুল ওহাবসহ দু’জনকে গ্রেপ্তার করেছে করেছে পুলিশ। ওহাব পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক মেয়র ও সাবেক উপজেলা চেয়ারম্যান।

বুধবার (৫ ফেব্রুয়ারী) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন এক সংবাদ সম্মেলনে বক্তব্যে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে অভিযান চালানো হয়। অভিযানে উপজেলা সদরের মথুরাপুর দোপপাড়ার এক ব্যাক্তির বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় ওহাবকে ছিনিয়ে নেয়ার ঘটনার এজাহারভূক্ত আসামি তার ব্যক্তিগত সহকারী রাব্বিকেও গ্রেপ্তার করা হয়।

এর আগে গত রোববার (২ ফেব্রুয়ারী) বিকেলে মথুরাপুর হাইস্কুল মাঠ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা মামলার পলাতক আসামি আব্দুল ওহাবকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় জংবাংলা শ্লোগান দিয়ে পুলিশের গাড়ি থেকে ওহাবকে ছিনিয়ে নিয়ে যায় তার সমর্থক স্থানীয় নেতাকর্মীরা।

ওই ঘটনায় ওইদিন রাতে সুজানগর থানার এসআই আজাহার আলী বাদী হয়ে ওহাবকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলায় ৬৫ জন নামীয় ও দুই থেকে তিনশ’ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। রাতেই যৌথবাহিনীর অভিযানে এক নারী সহ ১১ জনকে মামলায় গ্রেপ্তার করে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/02/05/bangladesh/newsid-1458/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০২-০৫-২০২৬, ০২:৩৫ অপরাহ্ণ