বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে নাটোরের সিংড়ায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ মাগরিব জিয়া পরিষদ সিংড়া উপজেলা শাখার উদ্যোগে পৌর বিএনপি কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, সদস্য, নাটোর জেলা বিএনপি ও সাবেক আহ্বায়ক, সিংড়া উপজেলা বি.এন.পি,।
অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং দেশের গণতন্ত্র রক্ষায় তাঁর ত্যাগের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়ার সুস্থ হয়ে ফিরে আসা একান্ত প্রয়োজন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় জিয়া পরিষদ সিংড়া উপজেলার নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.bangladeshbela.com/2025/12/02/bangladesh/newsid-14541/© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ১৭-০৬-২০২৬, ০৩:৫৪ অপরাহ্ণ