বাংলাদেশবেলা
প্রকাশিত: ০১ ডিসেম্বর, ২০২৫, ০২:২৮ অপরাহ্ণ

দুদকে নতুন তিন পরিচালক

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক

তিন উপপরিচালককে পরিচালক পদে চলতি দায়িত্ব হিসেবে পদায়ন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১ ডিসেম্বর) প্রধান কার্যালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

দায়িত্ব পাওয়া কর্মকর্তারা হলেন- এস এম সাজ্জাদ হোসেন, মো. মাসুদুর রহমান ও মো. মনিরুজ্জামান।

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে এ এস এম সাজ্জাদ হোসেনকে পরিচালক (ব্যাংক), মো. মাসুদুর রহমান পরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা-১) এবং মো. মনিরুজ্জামানকে ময়মনসিংহের বিভাগীয় কার্যালয়ে পরিচালক হিসেবে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

বদলিকৃত কর্মকর্তারা ২ ডিসেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অন্যথায় তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/12/01/national/newsid-14451/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৮-১০-২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ণ