বাংলাদেশবেলা
প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ণ

৩ জেলা পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৭২

লেখক: রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে অপারেশন ফার্স্ট লাইটের ৩য় কিস্তির অভিযানে মোট ৭২ জন চিহ্নিত সন্ত্রাসী, মাদক কারবারী, ওয়ারেন্টভুক্ত আসামী, অস্ত্রধারীর সহয়োগী সহ সন্দেহভাজন ফ্যাসিস্ট দোসরদের গ্রেফতার করেছে পুলিশ। এতে তিন জেলার পুলিশ অংশ নেয়। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি মোহাম্মদ শাহজাহান এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান।

তিনি বলেন, শুক্রবার দিন ও রাত মিলিয়ে নাটোরের ‎নলডাঙা, সিংড়া, পাবনার ঈশ্বরদী এলাকায় অভিযান চালিয়ে মোট ৭২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে দেশী বিদেশী অস্ত্র ও মাদক।
ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, অভিযানের প্রধান উদ্দেশ্য ছিলো আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু করতে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা। রাজশাহী রেঞ্জ পুলিশের উদ্যোগে পরিচালিত এ অভিযানে তিন জেলার পুলিশ, ডিবি, ও বিশেষ শাখার সদস্যরা অংশ নেন।
ডিআইজি আরো জানান, অভিযানের উদ্দেশ্য নির্বাচনের পরিবেশ নিশ্চিতের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং দীর্ঘদিন ধরে চলমান সন্ত্রাস, মাদক পাচার, অস্ত্র ব্যবসা ও চাঁদাবাজির অবসান ঘটানোর জন্য এই অভিযান পরিচালিত হয়।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এ অভিযানটির মোট তিনটি ধাপ সম্পন্ন হলেও এখনও শেষ নয়। জেলাগুলোর যে কোন স্থানে এবং বিশেষ করে চরাঞ্চলে সন্ত্রাস দমনে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। অপারেশন ফাস্ট লাইট সেই নিরাপত্তার ভিত্তি তৈরি করা হয়েছে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/11/29/bangladesh/newsid-14330/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ১৮-০৪-২০২৬, ০৮:১০ পূর্বাহ্ণ