বাংলাদেশবেলা
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:১৭ পূর্বাহ্ণ

১০ জনের দল নিয়েও ব্রাজিলের জয়

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক

কনমেবল অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ব্রাজিলের শুরুটা হয়েছিল হতাশাজনক। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ৬-০ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল সেলেসাও যুবারা। তবে বড় হারের সেই হতাশা ভুলে ঘুরে দাঁড়িয়েছে তারা। টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে নিজেদের প্রথম ম্যাচে উরুগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল। এ ম্যাচে ১০ জনের দল নিয়ে খেলেও দারুণ এক জয় পেয়েছে সেলেসাও যুবারা। এ টুর্নামেন্টে ফাইনাল কিংবা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ নেই।

ছয় দল নিয়ে খেলা হচ্ছে চূড়ান্ত পর্বের। লিগ পদ্ধতির এই খেলা শেষে যে দল শীর্ষে থাকবে সে দলই হবে চ্যাম্পিয়ন।

উরুগুয়ের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ব্রাজিল। বেশ কয়েকবার গোলের সুযোগও সৃষ্টি করেছিল দলটি। তবে প্রথমার্ধে লিডের দেখা পায়নি দলটি।

এদিকে দ্বিতীয়ার্ধে এসে একজনকে হারায় সেলেসাওরা। ম্যাচের ৫৭তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার অর্থার দিয়াস। ফলে ম্যাচের শেষ ৩৩ মিনিট ১০ জন নিয়েই খেলতে হয়েছে সেলেসাওদের।

তবে ১০ জনের দল নিয়েও দমে যায়নি ব্রাজিল। আক্রমণাত্মক খেলার ধারাবাহিকতায় ম্যাচের ৭৪তম মিনিটে গোলের দেখা পায় দলটি। পেদ্রো হেন্ড্রিকের করা এই গোলেই শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিল। একই দিনে জয় পেয়েছে আর্জেন্টিনাও, ২-১ গোলে হারায় চিলিকে হারিয়েছে আলবিসেলেস্তে যুবারা।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/02/05/sports/newsid-1426/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ৩০-০৪-২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ