বাংলাদেশবেলা
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৫, ০৫:১৪ অপরাহ্ণ

লালপুরে ৩ মাদকসেবীর জেল

লেখক: লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন মহোদয় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলায় কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, মোট ২০ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক তিনজন— নাছিম আলী (১৯), হৃদয় আলী (২৬) ও এনামুল খান (৩৭)— প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয় জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে এবং ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/11/19/bangladesh/newsid-14006/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ৩০-০৪-২০২৬, ১০:২৩ পূর্বাহ্ণ