হাওরাঞ্চল ও হাওরের কৃষকের উন্নয়ন করাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লক্ষ্য ও উদ্দেশ্য। আমি রাষ্ট্র মেরামতে, জনাব তারেক রহমান ঘোষিত, ৩১ দফা কি ও কেন তা জানাতে আপনাদের কাছে এসেছি। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে উপজেলার বালিয়াঘাট বাজারে আয়োজিত উঠান বৈঠকে, প্রধান অতিথির বক্তব্যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, সুনামগঞ্জ-১ (তাহিরপুর- জামালগঞ্জ- ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক আলহাজ্ব আনিসুল হক এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, আমি এই হাওরাঞ্চলের সন্তান, হাওরের জনপদেই আমার বেড়ে উটা। তাই হাওরবাসীর উন্নয়নই আমার রাজনীতির লক্ষ্য এবং উদ্দেশ্য। অতীতের ধারাবাহিকতায় আগামী দিনেও আপনাদের সঙ্গে নিয়ে হাওর বেষ্টিত, অবহেলিত, অনুন্নত, শিক্ষাধিক্ষাসহ নাগরিক নানা সুযোগসুবিধা বঞ্চিত, সুনামগঞ্জ-১ আসনের প্রতিটি গ্রামকে নাগরিক সকল ধরনের সুযোগ সুবিধা প্রধান করে হাওরবাসীর জীবনমান উন্নয়নসহ শিক্ষাদীক্ষায় এগিয়ে নিতে বদ্ধ পরিকর।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব, তারেক রহমান আমার হাতে আমানত হিসেবে এই আসনে, ধানের শীষ প্রতীক তুলে দিয়েছেন এ আমানত রক্ষায়, আমি আপনাদের এবং আমার সাথে যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তাদের সবাইকে সাথে নিয়ে হাওরাঞ্চলবাসীর উন্নয়নে কাজ করতে চাই। তাই আসুন, আমরা সকল বিবেদ ভুলে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আগামীর নতুন বাংলাদেশের রাষ্ট্র নায়ক হিসেবে বিশ্ববাসীর সামনে তুলে ধরি।
উঠান বৈঠকে, স্থানীয় যুবদল, ছাত্রদল, স্বোচ্ছাসেবকদল, নারী নেতৃবৃন্দসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।