বাংলাদেশবেলা
প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৫, ০১:৩৯ অপরাহ্ণ

ধ্বংসের মুখে কালের সাক্ষী রাজবাড়ী

লেখক: সিংড়া (নাটোর) প্রতিনিধি
অবহেলা ও অযত্নে প্রায় ধ্বংসের মুখে নাটোর জেলার সিংড়া থানার চৌগ্রামে অবস্থিত ঐতিহাসিক চৌগ্রাম রাজবাড়ী। এক সময় এই রাজবাড়ী ছিল আঞ্চলিক শাসন ও সংস্কৃতির প্রাণকেন্দ্র। প্রাচীন স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন হিসেবে রাজবাড়ীটি ইতিহাসপ্রেমী ও গবেষকদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। কিন্তু বর্তমানে রাজবাড়ীর মূল ভবন ও চারপাশের প্রাচীর ভগ্নদশায় পরিণত হয়েছে। ছাদ ও দেয়ালের ইট খসে পড়ছে, মেঝেতে জমেছে আগাছা।
নায়েব জাহাঙ্গীর আলম জানান, অব্যবস্থাপনা, অযত্ন এবং সরকারি কোনো উদ্যোগ না থাকায় এ নিদর্শনটি ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে।
চৌগ্রাম রাজবাড়ীর পাশে বসবাসকারী প্রবীণ শাহাদাত হোসেন  জানান, স্বাধীনতার পূর্বে এই রাজবাড়ী ছিল এলাকার সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। নানা ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই রাজবাড়ী আজ কালের সাক্ষী হয়ে নীরবে ধ্বংস হচ্ছে।
স্থানীয় জনগণ ও ইতিহাসপ্রেমীরা সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন, জরুরি ভিত্তিতে চৌগ্রাম রাজবাড়ীর সংস্কার ও সংরক্ষণের ব্যবস্থা করা হোক।
তাদের দাবি, যথাযথ পদক্ষেপ নেওয়া হলে রাজবাড়ীটি কেবল ইতিহাসের সাক্ষ্যই বহন করবে না, বরং পর্যটনকেন্দ্র হিসেবেও গড়ে উঠতে পারে, যা এলাকার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/11/14/bangladesh/newsid-13771/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ১৭-০৬-২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ণ