বাংলাদেশবেলা
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:৫৮ অপরাহ্ণ

ফ্লপ পরীমণির ‘ফেলুবক্সি’

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক

টলিউডে বেশ আয়োজন করেই শুরুটা হয় ঢালিউড অভিনেত্রী পরীমণির। শুরুতেই পান সোহম চক্রবর্তীকে। তারপরও অভিনেত্রীর প্রথম সিনেমা ‘ফেলুবক্সি’ মুখ থুবড়ে পড়েছে বলে দাবি টলিউডের প্রযোজক রানা সরকারের।

পরীমণির সিনেমাটি প্রসঙ্গে রানা সরকার বলেন, ‘‘ফেলুবক্সী’ কয়েকটি সিনেমা হলে হাউজফুল গেছে। কিন্তু দিন শেষে সিনেমাটি ফ্লপ হয়েছে।’’

তবে রানা সরকার প্রশংসা করলেন জিয়াউল ফারুক অপূর্বর সিনেমা ‘চালচিত্রে’র। তার কথায়, ‘ছবিটি সন্তোষজনক।’ ছবিটি মুক্তি পায় গেল ডিসেম্বরের ২০ তারিখ। অপূর্ব ছাড়াও অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী, রাইমা সেন, অনির্বাণ চক্রবর্তী, ব্রাত্য বসু, শান্তনু মহেশ্বরী প্রমুখ।

অন্যদিকে পরীমণির ছবিটি মুক্তি পায় ১৭ জানুয়ারি। এতে পরীমণি-সোহম ছাড়াও অভিনয় করেছেন অভিনেত্রী মধুমিতা সরকার। ছবিটি নির্মাণ করেছেন দেবরাজ সিনহা।

এদিকে সম্প্রতি পরীমণি শেষ করেছেন ডোডোর গল্প। এতে তার বিপরীতে আছেন সাইমন সাদিক। ‘ডোডোর গল্প’র কাহিনি, চিত্রনাট্য, সংলাপ, পরিচালনা করছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/02/04/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/newsid-1371/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ৩০-০৪-২০২৬, ০১:৫৯ অপরাহ্ণ