বাংলাদেশবেলা
প্রকাশিত: ০৯ নভেম্বর, ২০২৫, ০২:৫৮ অপরাহ্ণ

জেট ফুয়েলের দাম বৃদ্ধি

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক

চলতি মাসের জন্য ফের বাড়ানো হয়েছে জেট ফুয়েলের দাম। নভেম্বরে দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৯৯ টাকা ২৯ পয়সা থেকে বাড়িয়ে ১০০ টাকা ২৪ পয়সা করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটে প্রতি লিটার শূন্য দশমিক ৬৫৪৫ ডলার থেকে বাড়িয়ে শূন্য দশমিক ৬৬০৪ ডলার নির্ধারণ করা হয়েছে।

রোববার (৯ নভেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

এর আগে অক্টোবর মাসে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৯৬ টাকা ৯ পয়সা থেকে বাড়িয়ে ৯৯ টাকা ২৯ পয়সা করা হয়েছিল। এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটে প্রতি লিটার শূন্য দশমিক ৬৩৩৩ ডলার থেকে বাড়িয়ে শূন্য দশমিক ৬৫৪৫ ডলার নির্ধারণ করা হয়েছিল।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/11/09/economics-business/newsid-13453/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৫-০৫-২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ণ