বাংলাদেশবেলা
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:২১ অপরাহ্ণ

পাচার হওয়া অর্থ ফেরাতে কানাডার সহযোগিতা চাইলেন ড. ইউনূস

লেখক: বাংলাদেশ বেলা ডেস্ক

দেশ থেকে পাচার হওয়া শত শত কোটি ডলার ফেরত আনতে কানাডার সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
বিশেষ করে টরন্টোর ‘বেগম পাড়া’ এলাকায় বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থের বিনিময়ে কেনা সম্পদ চিহ্নিত ও পুনরুদ্ধারে সহায়তা চান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনা সরকারের সঙ্গে সম্পৃক্ত ধনী ব্যক্তিরা, রাজনীতিবিদ ও তাদের ঘনিষ্ঠজনরা এসব অর্থ বিদেশে পাচার করেছেন।
এ সময় কানাডার হাইকমিশনার অজিত সিং প্রধান উপদেষ্টার প্রচেষ্টার প্রশংসা করেন এবং বলেন, তাদের দেশে অর্থ জব্দ ও পুনরুদ্ধারের জন্য নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। বাংলাদেশ সরকার সুনির্দিষ্ট তালিকা দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

কানাডাকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, বাংলাদেশ ব্যবসার জন্য প্রস্তুত এবং কানাডার আরও বিনিয়োগ প্রত্যাশা করে।
একইসঙ্গে কানাডায় বসবাসরত বাংলাদেশিদের স্বার্থে ঢাকায় কানাডার ভিসা অফিস খোলার আহ্বান জানান তিনি।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/02/04/national/newsid-1326/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৬-০৫-২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ণ