বাংলাদেশবেলা
প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৫, ১২:২০ অপরাহ্ণ

চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক

প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। তাই আজকের ম্যাচটি টাইগারদের জন্য মান বাঁচানোর লড়াই। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচে নিজেদের সাইড বেঞ্চের শক্তি পরীক্ষা করতে পারে।

চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

একাদশে চারটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বিশ্রাম দেওয়া হয়েছে তাওহিদ হৃদয়, শামীম হোসেন, তানজিম হাসান ও মুস্তাফিজুর রহমানকে। তাদের জায়গায় ফিরেছেন পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি, শরিফুল ইসলাম।

বাংলাদেশ একাদশ:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, জাকের আলি, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শেখ মেহেদি, শরিফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ:
আমির জাঙ্গু, আলিক আথানেজ, রোস্টন চেইস, জেসন হোল্ডার, আকিল হোসেন, ব্র্যান্ডন কিং, খ‍্যারি পিয়ের, রভম্যান পাওয়েল, আকিম অগাস্টে, গুড়াকেশ মোতি, রোমারিও শেফার্ড।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/10/31/sports/newsid-13245/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৩-০৪-২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ণ