বাংলাদেশবেলা
প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ণ

গোমস্তাপুরে ১২ হাজার কৃষক পেলেন বীজ ও সার

লেখক: চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চলতি রবি মৌসুমে  কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১২ হাজার ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গম, সরিষা, শীতকালীন পেঁয়াজ, চিনাবাদাম, মসুর, খেসারি ও অড়হড় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল সারে ৯টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এইসব বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সাকলাইন হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী।  এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার  শুভ ভৌমিক, মোছা. জেসমিন আক্তার লাবনী, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. সেরাজুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার মো. রাকিব,  গানিউল ইসলাম, মোঃ ইব্রাহিম, স্থানীয় গণমাধ্যম কর্মীসহ কৃষক-কৃষাণীবৃন্দ প্রমূখ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সাকলাইন হোসেন জানান, চলতি অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ উপজেলায় মোট ১২হাজার ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য  বিনামূল্যে বীজ ও সার বরাদ্দ করা হয়েছে।
আলোচনা সভা শেষে ৬ হাজার ১০০ জন কৃষকের প্রত্যেককে ১ বিঘা জমির জন্য ২০ কেজি গম বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার। ৬ হাজার কৃষকদের প্রত্যেকে ১ কেজি করে উন্নত জাতের সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার। ৮০ জন কৃষকদের প্রত্যেকে ১ কেজি  শীতকালীন পেঁয়াজ বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার। ৫০ জন কৃষকদের প্রত্যেকে ৫ কেজি মসুর বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার। ৩০ জন কৃষকদের প্রত্যেকে ৮ কেজি খেসারী বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার। ২০ জন কৃষকদের প্রত্যেকে ১০ কেজি চিনাবাদাম বীজ,  ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার এবং ২০ জন কৃষকদের প্রত্যেকে ২ কেজি অড়হড় বীজ,  ৫ কেজি ডিএপি সার ও ৫ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/10/28/bangladesh/newsid-13139/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০২-০৬-২০২৬, ০২:৫৩ অপরাহ্ণ