বাংলাদেশবেলা
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ণ

চিন্ময় দাসকে জামিন নয় কেন, জবাব চেয়ে হাইকোর্টের রুল

লেখক: বাংলাদেশ বেলা ডেস্ক

রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। তাঁকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।

আজ মঙ্গলবার বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার বেঞ্চ এই রুল জারি করেন। আগামী দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

চিন্ময় দাসের পক্ষে ছিলেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও অনীক আর হক।

এর আগে বিচারিক আদালতে জামিন না পেয়ে ১২ জানুয়ারি হাইকোর্টে চিন্ময় দাসের পক্ষে আবেদন করা হয়।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/02/04/national/newsid-1281/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২২-০৪-২০২৬, ০৩:০৩ অপরাহ্ণ