বাংলাদেশবেলা
প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ণ

৪৯তম বিসিএস পরীক্ষার্থীদের সুবিধার্থে চারটি বাস দিল জবি প্রশাসন

লেখক: জবি প্রতিনিধি
‎৪৯ তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) পরিবহন পুলের পক্ষ থেকে ৪টি বাসের ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল (১০ অক্টোবর) সকাল ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে থেকে বাস ছাড়বে।
‎
‎বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. তারেক বিন আতিক এ তথ্য নিশ্চিত করেন।
‎
‎তিনি বলেন,’বিসিএস পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল বাস সুবিধার এ উদ্যোগ নিয়েছে। তাদের এ উদ্যোগকে সাধুবাদ জানাই।’
‎
‎বাস যাতায়াতের ৪টি রুট হলো:
‎১.জগন্নাথ বিশ্ববিদ্যালয়-ফার্মগেট-মিরপুর-জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
‎গাড়ি চালক: মিলন হাওলাদার (01634325982)
‎২. জগন্নাথ বিশ্ববিদ্যালয়-আজিমপুর-নীলক্ষেত-আসাদগেট-শ্যামলী-কল্যাণপুর-জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
‎গাড়ি চালক: ওমর আলী (01718870456)
‎৩.জগন্নাথ বিশ্ববিদ্যালয়-মালিবাগ-মৌচাক-জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
‎গাড়ি চালক: মনির হোসেন হাওলাদার (01773776532)
‎৪. জগন্নাথ বিশ্ববিদ্যালয়-যাত্রাবাড়ী-ডেমরা-জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
‎গাড়ি চালক: জগদীশ কুমার দাস (01716117768)

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/10/10/education/newsid-12709/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৫-০৭-২০২৬, ১১:৪০ পূর্বাহ্ণ