বাংলাদেশবেলা
প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ণ

 বাঘায় যৌথ বাহিনীর অভিযানে বিকাশ ও ইমো হ্যাকার চক্রের ৪ সদস্য ধরা, মামলা দায়ের

লেখক: বাঘা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর বাঘায়  গড়গড়ী ইউনিয়নের আশরাফপুর-খানপুর গ্রামে অভিযান চালিয়ে বিকাশ ও ইমো প্রতারকচক্রের চারজনকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব ও সেনাবাহিনীর  সহযোগিতা তাদের গ্রেপ্তার করে রাজশাহী জেলা পুলিশের সদস্য।

গ্রেফতারকৃত  হলেন. বাঘা থানার আশরাফপুর গ্রামের  ফারুক হোসেন লিটনের ছেলে- জুবায়ের হাসান শিশির (২১), জাহিদ হাসান সিজান (১৯), শহিদুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম সিজান (৩৪),খানপুর গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে রতন আলী (২৫)। বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোর ৬ টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী।

পুলিশের তথ্য মতে, রাজশাহী জেলার বাঘা থানা ও নাটোর জেলার লালপুর থানা এলাকায় বিকাশ ও ইমো প্রতারক চক্র দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে প্রতারিত করে টাকা হাতিয়ে নিচ্ছিলো। বিষয়টি রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানের নজরে আসে। এরপর অপরাধীদের ধরতে রাজশাহী জেলা পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর যৌথভাবে অভিযানে নামে।

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান, পলাতক অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। এদিকে গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় একটি মামলা করা হয়েছে।

বাঘা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সুপ্রভাত মন্ডল জানান, বৃহসপতিবার উপ পরিদর্শক (এসআই) জামাল বাদি হয়ে মামলা দায়ের করেছে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/10/10/bangladesh/newsid-12703/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০৬-১১-২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ণ