বাংলাদেশবেলা
প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২৫, ০৬:১৬ অপরাহ্ণ

আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক

প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। এবার আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার পালা। করলোও তাই। শারজাহর গরম রাতে বাংলাদেশ পেল এক দারুন ঝলমলে জয়। আফগানিস্তানের ছুড়ে দেওয়া ১৪৪ রানের লক্ষ্য সামনে রেখে টাইগাররা কিছুটা চাপে পড়লেও শেষ পর্যন্ত সাইফ হাসানের আগুনে ইনিংসে ভর করে ১৮ ওভারে ম্যাচ শেষ করে ফেলে জয়ের পতাকা তোলে। ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করে আফগানদের হোয়াইটওয়াশ করল।

টস জিতে আফগানদের ব্যাট করতে পাঠিয়েছিল বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তান ক্রিকেট দল বাংলাদেশকে ১৪৪ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে।

টস হেরে ব্যাট করতে নেমে ম্যাচের শুরুতেই বিপদে পড়ে আফগানরা। রহমানুল্লাহ গুরবাজ ১২ রানে এবং ইবরাহিম জাদরান ৭ রানে উইকেট হারান। এরপর সেদিকুল্লাহ অটল ও ওয়াফিউল্লাহ তারাখিল হাল ধরার চেষ্টা করেন। ওয়াফিউল্লাহ ১১ রান করে এবং সেদিকুল্লাহ অটল আউট হন ২৮ রান করে।

দারবিশ রাসুলি সর্বোচ্চ ৩২ রান করে আউট হন। আজমত উল্লাহ ওমরজাই ৩ রানে,মোহাম্মদ নবি ১ রানে, রশিদ খান ১২ রানে এবং আবদুল্লাহ আহমদজাই আউট হন শূন্য রানে। মুজিব-উর রহমান অপরাজিত ২৩ রান না করলে অনেক আগেই প্যাকেট হয়ে যেতো আফগানরা। ২ রানে অপরাজিত থাকেন বশির আহমাদ। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করেছে আফগানিস্তান।

মোহাম্মদ সাইফউদ্দিন ৩ ওভারে ১৫ রান দিয়ে নেন ৩ উইকেট। নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব ২টি করে উইকেট নেন। শরিফুল ও রিশাদ নেন ১টি করে উইকেট।

তবে টাইগাররা ব্যাটিংয়ে নেমে দারুণ খেলতে থাকে। উইকেট অক্ষত রেখে চার-ছক্কা হাকাতে থাকেন সাইফ। সবশেষ সোহানকে নিয়ে তুলে নেন জয়। হোয়াইটওয়াশ হয় আফগানিস্তান। জয় পাওয়ার সাথে সাথে তামিম ইকবালসহ ক্রিকেট সংশ্লিষ্টরা টাইগারদের অভিনন্দন জানিয়েছেন।

ম্যাচসেরা হয়েছেন সাইফ হাসান। আর প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন নাসুম আহমেদ।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/10/06/sports/newsid-12595/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০৬-০৬-২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ণ