বাংলাদেশবেলা
প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ণ

নওগাঁয় বজ্রপাতে কৃষকের মৃত্যু

লেখক: নওগাঁ প্রতিনিধি
নওগাঁর রাণীনগরে বজ্রপাতে জাহের আলী (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। জাহের আলী উপজেলার গোনা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আফছার আলীর ছেলে।
জানা গেছে, উপজেলার কৃষ্ণপুর গ্রামের আফছার আলীর ছেলে জাহের আলী রবিবার সকালে গরু ও ছাগল নিয়ে কৃষ্ণপুর মাঠে যায়। সকাল আনুমানিক ১০ টায় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
রাণীনগর থানার এসআই তাহের আলী বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। কোন বাদি না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/10/05/bangladesh/newsid-12578/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০২-০৬-২০২৬, ০২:৫৫ অপরাহ্ণ