আগামীকাল বিশ্ব শিক্ষক দিবস। এবছর দিবসের প্রতিপাদ্য হচ্ছে Empowering Educators: Strengthening Resilience, Building Sustainability।
ছুটি পরবর্তী পরিস্থিতি বিবেচনা ও অনান্য আয়োজনের সাথে সমন্বয় করে দিবসটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আগামী ২২ অক্টোবর পালিত হবে মর্মে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদ্যাপন কমিটির সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতা, র্যালি, শিক্ষক সম্মাননা ও আলোচনা সভার আয়োজন রয়েছে।