বাংলাদেশবেলা
প্রকাশিত: ০৪ অক্টোবর, ২০২৫, ০২:১২ অপরাহ্ণ

বাগাতিপাড়ায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

লেখক: বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় মশারির ভেতরে ঘুমিয়ে থাকা অবস্থায় সাপের দংশনে আব্দুল্লাহ (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার জামনগর ইউনিয়নের পাঁচানীপাড়া গ্রামের রাকিবুল ইসলামের ছেলে এবং মুন্সিপাড়া কিন্ডারগার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

পরিবারের সদস্যরা জানান, বুধবার গভীর রাতে দাদির সঙ্গে মশারির ভেতরে ঘুমাচ্ছিল আব্দুল্লাহ। এ সময় একটি বিষাক্ত সাপ মশারির ভেতরে ঢুকে তাকে দংশন করে। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন সাপটিকে মেরে একটি পাত্রে ভরে ফেলে এবং শিশুটিকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়।

সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরদিন শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/10/04/bangladesh/newsid-12521/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ৩১-১০-২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ণ