রাজশাহীর বাঘায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মীদের বিভিন্ন মন্দিরে শিশুদের মাঝে চকলেট বিতরণ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাঘা-আড়ানির বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে বুধবার (০১ অক্টোবর) আমেরিকা প্রবাসী আমিনুল ইসলাম মিঠুর পক্ষে তার পিতা অবসরপ্রাপ্ত সেনা অফিসার হামিদুল ইসলাম ওরফে হায়দার মিলিটারি মন্দিরে মন্দিরে গিয়ে চকলেট এর বাক্স পৌঁছে দিয়েছেন।
স্থানীয়রা জানান, এটি একটি ইতিবাচক কার্যক্রমের উদাহরণ। উদ্যোগটি প্রশংসা পাচ্ছে।
হামিদুল ইসলাম বলেন, মন্দিরে আগতত শিশুদের উপহার হিসেবে উদ্যোগটি নেওয়া হয়। আমার ছেলে সামাজিক ও কল্যাণমূলক কাজেও অংশ নিয়ে বাস্তবায়ন করছে।
এ সময় বিএনপি নেতা ফরিদুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সেক্রেটারি জাম্বার আলী,আব্দুল হালিম যুবদলের সাধারণ সম্পাদক মামুন ও রসুলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.bangladeshbela.com/2025/10/02/bangladesh/newsid-12432/© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০৪-০৬-২০২৬, ০৩:২১ অপরাহ্ণ