বাংলাদেশবেলা
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:২১ অপরাহ্ণ

বিএসএমএমইউতে পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সকল ডিপ্লোমা কোর্সে (নতুন পাঠ্যক্রম ও নতুন নিয়ম) জানুয়ারি ২০২৫ সেশনের ওরাল, প্রাক্টিক্যাল, ক্লিনিক্যাল ও ওএসপিই পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। এসব পরীক্ষা আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিএসএমএমইউর সকল ডিপ্লোমা কোর্সের জানুয়ারি ২০২৫ সেশনের ওরাল, প্রাক্টিক্যাল, ক্লিনিক্যাল ও ওএসপিই পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হলো। এ পরীক্ষাগুলো আগামী ৯ ফ্রেরুয়ারি থেকে শুরু হবে। সকল পরীক্ষা বিএসএমএমইউ ক্যাম্পাসে অুনষ্ঠিত হবে।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের মেডিসিন, সার্জারি, পেডিয়াট্রিকস, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স ও ডেন্টাল অনুষদের ডিন, বিএসএমএমইউর রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/02/03/education/newsid-1230/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ৩০-০৪-২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ণ