বাংলাদেশবেলা
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ণ

লালপুরে সোনালী ব্যাংকের গ্রাহক সমাবেশ

লেখক: লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে সোনালী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) ব্যাংকটির লালপুর শাখার আয়োজনে এ সমাবেশ এবং প্রকাশ্যে ঋণ বিতরণ ও আদায় ক্যাম্প হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের রাজশাহী জেনারেল ম্যানেজারস অফিসের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মো. শওকত জামান। বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংকের নাটোর প্রিন্সিপ্যাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মো. আহসান রেজা। সভাপতিত্ব করেন সোনালী ব্যাংকের লালপুর শাখার সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার (ম্যানেজার) মো. আশরাফুল ইসলাম।
এদিন সোনালী ব্যাংকের পক্ষ থেকে ১৮ জনের মধ্যে মোট ২৯ লক্ষ টাকা ঋণ দেওয়া হয়। ৭ জন কৃষককে ১০ লক্ষ টাকা, দুজন নারী উদ্দোক্তাকে ৪ লক্ষ টাকা এবং ৫ জন ব্যবসায়ীকে ১৫ লক্ষ টাকা ঋণ দেওয়া হয়। এছাড়া এদিন ২১ জনের কাছে থেকে ৪০ লক্ষ বকেয়া ঋণ আদায় করা হয়।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/09/24/bangladesh/newsid-12291/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ১৮-০৪-২০২৬, ০৪:১৫ অপরাহ্ণ