বাংলাদেশবেলা
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ণ

দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। বায়ুমান সূচকে লাহোরের স্কোর ১৮৮। তালিকায় দ্বিতীয় নম্বরে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এদিন সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (বায়ুর মান সূচক) স্কোর ছিল ১৭২। যা ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত।

রোববার (২১ সেপ্টেম্বর) মার্চ) সকাল ১০টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য তুলে ধরা হয়েছে।

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ১৬৭। চতুর্থ স্থানে থাকা কঙ্গোর রাজধানী কিনশাসার স্কোর ১৫৮। পঞ্চম স্থানে থাকা ভিয়েতনামের হ্যানয়, যার স্কোর ১৫৭। ষষ্ঠ স্থানের রয়েছে ইরানের তেহরান, স্কোর ১৪৫।

উল্লেখ্য, একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/09/21/national/newsid-12281/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ১৮-০৪-২০২৬, ০৪:১৪ অপরাহ্ণ