বাংলাদেশবেলা
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:১৬ অপরাহ্ণ

যেভাবে বুঝবেন আপনার কল রেকর্ড হচ্ছে

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক

অনুমতি ছাড়া কল রেকর্ড করা বৈআইনি, অশোভনও বটে। ফোনের অপর প্রান্তের মানুষটির অনুমতি নিয়ে তবেই কল রেকর্ডিং করা উচিত। যদিও এই নিয়ম মানেন না অনেকেই। গোপনে শুরু হয় কল রেকর্ডিং। আপনার ফোনও গোপনে রেকর্ড হচ্ছে কিনা বুঝবেন কীভাবে? এই জন্য রয়েছে সহজ উপায়। এই টিপস জানা থাকলে খুব সহজে কল রেকর্ডিং করলে হাতেনাতে ধরে ফেলা সম্ভব।

কল রেকর্ড করলে বেশিরভাগ সময় ফোনের অপর প্রান্তে বিশেষ বিপ সাউন্ড শোনা যায়। এই শব্দ শুনলেই বুঝবেন আপনার কল রেকর্ড হচ্ছে। একটি নির্দিষ্ট সময় অন্তর কলের মধ্যে এই শব্দ শোনা যাবে। যা শুনতে পেলে সাবধান হয়ে যাব। এমন কিছু বলবেন না যা রেকর্ড হলে ভবিষ্যতে আপনি সমস্যায় পড়তে পারেন।

সব কল রেকর্ডিং অ্যাপ নিষিদ্ধ করেছে গুগল। ফলে এখন প্লে স্টোরে এমন কোনও অ্যাপ নেই যা কল রেকর্ড করতে পারে। তবে অ্যানড্রয়েড ফোনে ইন বিল্ট কল রেকর্ডার ব্যবহার করে যে কেউ কল রেকর্ড করতে পারেন। তবে সেই ক্ষেত্রে ফোনের অপর প্রান্তের মানুষটিকে জানিয়ে তবে শুরু হবে রেকর্ডিং।

গুগলের মতে গোপনে কল রেকর্ডিং গ্রাহকের গোপনীয়তা লঙ্ঘন করে। এই কারণে না জানিয়ে কল রেকর্ডিংয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে মার্কিন সংস্থাটি। ট্রুকলারের মতো থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে আগে কল রেকর্ড করা সম্ভব হলেও এখন আর তা করা যাচ্ছে না। শুধুমাত্র গুগল ডায়ালার ব্যবহার করেই কল রেকর্ড করা যাবে। এই অ্যাপ থেকে কল রেকর্ডিং শুরু আগে ফোনের অপর প্রান্তের ব্যক্তিকে তা জানিয়ে দেওয়া হবে।

যদিও পুরনো কিছু ফোনের ডায়ালারে এখনও কল রেকর্ডিং ফিচার উপস্থিত রয়েছে। এই সব ফোনের ডিফল্ট ডায়ালার থেকে কল রেকর্ডিং করলে অপর প্রান্তে কেউ ঘুণাক্ষরেও টের পাবেন না। সেই সব ফোন থেকে আপনার কল রেকর্ড হলে কোনও ভাবেই তা বুঝে ওঠা সম্ভব নয়। এই কারণেই ফোনে যেকোনও কথা বলার আগে সাবধান হতে হবে। এমন কিছু ফোনে না বলা ভালো যা রেকর্ড হলে পরে সমস্যায় পড়তে পারেন।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/02/03/technology/newsid-1223/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ৩০-০৪-২০২৬, ১২:৩২ পূর্বাহ্ণ