রাজশাহীর দুর্গাপুর উপজেলা সদরে অভিযান পরিচালনা করে চার ব্যবসা প্রতিষ্ঠানের ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস ও সহকারী পরিচালক (মেট্রো) ফজলে এলাহী। এ সময় থানা পুলিশের একটা টিম উপস্থিত ছিলেন।
পৃথক অভিযানে মেসার্স রাব্বী এন্টারপ্রাইজ ও সাফোয়ান টেইলার্স এন্ড ক্লথ স্টোর এন্ড উপহারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রি এবং আমদানিকারকের স্টিকারবিহীন কসমেটিকস বিক্রয়ের অভিযোগে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নিয়ন মেডিসিন কর্ণার ও মা গিফট কর্ণারে মেয়াদোত্তীর্ণ ওষুধ প্রদর্শন, ব্যবহৃত ইনজেকশন সিরিঞ্জ সংরক্ষণ এবং আমদানিকারকের সিলবিহীন কসমেটিকস বিক্রির অভিযোগে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান চলাকালে ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে চলার নির্দেশনা দেওয়া হয়। ভোক্তার স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে জানান অভিযান পরিচালনা করা কর্মকর্তারা।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.bangladeshbela.com/2025/09/08/bangladesh/newsid-11794/© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ১৩-০৬-২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ণ