বাংলাদেশবেলা
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ণ

গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটো চালকের মৃত্যু

লেখক: চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অটো চার্জার গাড়িতে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. বদরুল  (৩৪) নামে এক অটো চালাকের মৃত্যু হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের ভিটাবাড়ি গ্রামে এই দূর্ঘটনা ঘটে।  মৃত মো. বদরুল ওই গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, মৃত বদরুল নিজ বাসায় প্রতিদিনের ন্যায় অটো চার্জার গাড়ি চার্জ দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। গভীর রাত থেকে সকাল ৫টা পর্যন্ত যে কোন সময় ঘুম থেকে উঠে সে অটো চার্জার ঘড়ে অটো দেখতে গিয়ে অটো চার্জার গাড়ির সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করেন। সকালে পরিবার লোকজনের তাকে দেখে  চিৎকার করিলে এলাকাবাসী  এসে তাকে উদ্ধার করে। খবর পেয়ে গোমস্তাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারে নিকট লাশ হস্তান্তর করেন।  তবে এবিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/09/08/bangladesh/newsid-11789/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২১-০৪-২০২৬, ০৯:৩৮ অপরাহ্ণ