বাংলাদেশবেলা
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০৭ অপরাহ্ণ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে আসার পথে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

লেখক: নওগাঁ প্রতিনিধি

নওগাঁর আত্রাই উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে শাওন (১৬) নামের এক যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার কুশাতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত শাওন নওগাঁর মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের যসপাড়া গ্রামের মো. রহিদুলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শাওন সকালে আত্রাই উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে মোটরসাইকেলে করে রওনা হয়েছিলেন। পথে কুশাতলা এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেলের সঙ্গে কর্মী বোঝায় একটি ভটভটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শাওনের মৃত্যু হয়।

এ বিষয়ে আত্রাই থানা পুলিশের এস’আই মো. রজব আলী জানান, ​খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ভটভটি ও মোটরসাইকেল থানায় নিয়ে আসি তবে ভটভটির ড্রাইভারকে পাওয়া যায়নি।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/09/03/bangladesh/newsid-11568/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ১৩-০৬-২০২৬, ১১:২৩ পূর্বাহ্ণ