বাংলাদেশবেলা
প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৫, ০৩:৫৪ অপরাহ্ণ

ভালো আত্মবিশ্বাস নিয়েই এসেছি: কুক

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক

নেদারল্যান্ডস কোচ রায়ান কুক বলেছেন, আমি মনে করি টি-টোয়েন্টি ক্রিকেট এমন একটা ফরম্যাট যেখানে যেকোনো দল যে কাউকে হারিয়ে দিতে পারে, জিততে পারে। সম্প্রতি তারা (বাংলাদেশ) ভালো ক্রিকেট খেলছে। কিন্তু ওই সিরিজগুলো এটাও দেখিয়েছে তাদেরও দূর্বলতা আছে। আমরা এখানে ভালো একটা আত্মবিশ্বাস নিয়েই এসেছি যে আমরা ভালো একটা ম্যাচ খেলতে পারব। আমরা জানি বাংলাদেশ ভালো ক্রিকেট খেলে আমাদেরকে চ্যালেঞ্জ জানাবে।’ সিলেটে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে জিততে পারেনি নেদার‌ল্যান্ডস। তবে ডাচরা আত্মবিশ্বাস খুঁজতে পারেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে পাওয়া জয় থেকে। এসব ছাপিয়ে প্রধান কোচ কুক মনে করিয়ে দিলেন, ঘরের মাঠে বাংলাদেশকে হারানো কঠিন।

কুক বলেন, ‘অবশ্যই, তাদের খুব ভালো খেলোয়াড় আছে এবং ঘরের মাঠে তাদের বিপক্ষে খেলা কঠিন। তাই আমাদের ছেলেদের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ হবে। কিন্তু আমরা যদি মনে করতাম আমরা জিততে পারব না, তাহলে আমরা এখানে আসতাম না। বিশ্বকাপেও আমরা তাদের সঙ্গে থাকব। আমরা যদি একই গ্রুপে পড়ি তাহলে আমরা তাদেরকে হারাতে চাইব। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের যা আছে সেটা নিয়েই এগিয়ে যেতে হবে। এবং আমরা আত্মবিশ্বাসী বাংলাদেশকে হারাতে পারব।’

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/08/29/sports/newsid-11328/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৬-০৫-২০২৬, ০৭:১৯ অপরাহ্ণ