বাংলাদেশবেলা
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:৩০ অপরাহ্ণ

বাগাতিপাড়ায় আদর্শ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :

নাটোরের বাগাতিপাড়ার মিশ্রিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে বিদ্যালয় মাঠে দিনব্যাপী এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আনসার আলী মন্ডলের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাবের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজ, বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিদ্যালয়ের শতাধিক সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য এবং আমন্ত্রিত অতিথিদের উপহার প্রদাণ করা হয়।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/02/02/bangladesh/newsid-1118/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৬-০৫-২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ণ