বাংলাদেশবেলা
প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ণ

রাজনীতিবিদরা যেন ক্ষমতার অপব্যবহার করে ধরাকে সরাজ্ঞান মনে না করে: নুর

লেখক: গোপালগঞ্জ প্রতিনিধি 
গোপালগঞ্জের মুকসুদপুর কলেজ বাসস্ট্যান্ডে গণঅধিকার পরিষদের পথসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খান। সভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ গোপালগঞ্জ জেলা সভাপতি আল আমিন সরদার। পথসভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সভায় নুরুল হক নুর বলেন, “রাজনীতিবিদরা যেন ক্ষমতার অপব্যবহার করে ধরাকে সরাজ্ঞান মনে না করে।” তিনি আগামী নির্বাচনে গণঅধিকার পরিষদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নের আশ্বাস দেন।
তিনি আরও বলেন, গোপালগঞ্জে তরুণ-যুব সমাজের অংশগ্রহণে আজ একটি শক্তিশালী রাজনৈতিক প্ল্যাটফর্ম প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের উদ্দেশে তিনি বলেন, “যিনি সৎ থাকবেন, প্রতিশ্রুতি রক্ষা করবেন এবং ভালো কাজ করবেন তাকেই নেতা বানান। আমরা ইতিবাচক রাজনীতি করতে চাই।”
আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, “বিগত সময়ে আওয়ামী লীগ প্রতিশ্রুতি দিয়ে তা ভুলে গেছে।”
পথসভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী বক্তব্য রাখেন।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/08/23/bangladesh/newsid-11088/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ১৭-০৬-২০২৬, ১০:১৮ অপরাহ্ণ