বাংলাদেশবেলা
প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৫, ০২:১১ অপরাহ্ণ

টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে আ.লীগ নেতার পদত্যাগ

লেখক: টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন আওয়ামী লীগের এক নেতা। বিষয়টি জানাতে রীতিমতো সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

পদত্যাগকারী নেতা হলেন— চর গোপালপুর গ্রামের মৃত সুলতান শিকদার এর ছেলে মোঃ আঃ রহমান শিকদার (৫০) তিনি টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতা জানান, গত ৫ বছর ধরে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে বর্তমানে শারীরিক অসুস্থতা ও ব্যাক্তিগত কারণে সাংগঠনিক দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। তাই স্বেচ্ছায় পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শীঘ্রই লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেবেন।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/08/21/bangladesh/newsid-10998/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৫-০৫-২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ণ