বাংলাদেশবেলা
প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ণ

যে কারণে নেদারল্যান্ডস সিরিজে বাদ পড়লেন মিরাজ

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক

এশিয়া কাপ এবং নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে গেল ৬ আগস্ট থেকে অনুশীলন শুরু হয় বাংলাদেশ জাতীয় দলের। সোমবার শেষ হয়েছে ঢাকা পর্বের অনুশীলন। এরপর আগামীকাল বুধবার থেকে সিলেটে দ্বিতীয় ধাপের ক্যাম্প শুরু হবে। সেখানেই নেদারল্যান্ডসের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে লিটন দাসের দল। যে সিরিজে থাকবেন না মেহেদী হাসান মিরাজ।

আগামীকাল (২০ আগস্ট) থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি নিয়েছেন মেহেদী মিরাজ। মূলত মিরাজ দ্বিতীয়বারের মতো বাবা হতে যাচ্ছেন। সে কারণে এই সময় স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছেন এই তারকা অলরাউন্ডার। গতকাল তার ছুটির আবেদন মঞ্জুর হয়েছে, যা বিসিবির একটি সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে, আজ মঙ্গলবার জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছিলেন বোর্ড পরিচালকসহ কোচিং স্টাফের সদস্যরাও। বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে আগামী ২৬ আগস্ট আসবে নেদারল্যান্ডস দল। এরপর সিলেটে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/08/19/sports/newsid-10961/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০৬-০৬-২০২৬, ০৪:৪১ অপরাহ্ণ