বাংলাদেশবেলা
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্র যাচ্ছেন ফখরুল-খসরু

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক

আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি ওয়াশিংটনে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠান হবে। এ অনুষ্ঠানে বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবর্তে যাচ্ছেন তার মেয়ে জাইমা রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে রওনা হবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আর যুক্তরাজ্য থেকে যাবেন জাইমা রহমান।

‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ যুক্তরাষ্ট্রের জাতীয় ও আন্তর্জাতিক নেতাদের মধ্যে সংলাপের একটি প্ল্যাটফর্ম। গত ১১ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে মার্কিন কংগ্রেসের আয়োজিত ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ কমিটি চিঠি দিয়ে আমন্ত্রণ জানায়।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/02/02/politics/newsid-1094/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৪-০৬-২০২৬, ০৪:০২ পূর্বাহ্ণ