বাংলাদেশবেলা
প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৫, ০৩:২৫ অপরাহ্ণ

আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লেখক: নওগাঁ প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় সকলের সমন্বিত প্রচেষ্টা জরুরি। সামাজিক শান্তি বজায় রাখতে প্রশাসন, রাজনৈতিক দল ও স্থানীয় নেতৃবৃন্দের একযোগে কাজ করতে হবে। কোনো অবৈধ কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না।
সভায় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রোকসানা হ্যাপী, আত্রাই উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, আত্রাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. আসাদুল্লাহ আল গালিব, ইউপি চেয়ারম্যান খবিরুল ইসলাম, সম্রাট হোসেন, নাজিমুদ্দীন ও আফজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা কমান্ডার আব্দুল মান্নান, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি ফরিদুল আলম পিন্টু,  সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী রহমান, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন টগর, ইসলামী আন্দোলন আত্রাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মোমিন, এসআই ওয়াবায়দুল প্রমুখ।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/08/18/bangladesh/newsid-10926/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ১৩-০৬-২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ণ