বাংলাদেশবেলা
প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৫, ০২:৪১ অপরাহ্ণ

নওগাঁয় সাবেক যুবদল নেতার জানাজা সম্পন্ন

লেখক: নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় সাবেক যুবদল নেতা ও নওগাঁ পৌর বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান টোটনের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার (১৮ আগস্ট) বাদ জোহর নওগাঁ শহরের ঐতিহাসিক নওযোয়ান মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজায় বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।জানাজা শেষে মরহুমের মরদেহ স্থানীয় নওগাঁ সরকারি কবরস্থানে দাফন করা হয়।
মোস্তাফিজুর রহমান টোটন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি যুবদলের নেতৃত্বের পাশাপাশি নওগাঁ পৌর বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। রাজনীতির পাশাপাশি তিনি ছিলেন একজন সমাজসেবক এবং জনপ্রিয় মুখ।
তার মৃত্যুতে নওগাঁ জেলা বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক নেতারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/08/18/bangladesh/newsid-10914/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৭-০৬-২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ণ