উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের নিজস্ব পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় উদ্বোধনী আলোচনা সভা।
বক্তারা বলেন, বাংলাদেশ এখন মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হলেও দেশীয় প্রজাতির মাছের টিকে থাকার জন্য বিশেষ উদ্যোগ নিতে হবে। চাষিদের এ বিষয়ে আরও মনোযোগী হতে হবে, নইলে অনেক দেশীয় প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে।
উল্লেখ্য, রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনার কারণে গত ২২ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানসহ সব কর্মসূচি স্থগিত করা হয়েছিল।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.bangladeshbela.com/2025/08/18/bangladesh/newsid-10895/© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৯-০৭-২০২৬, ০৪:১৫ অপরাহ্ণ