বাংলাদেশবেলা
প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৫, ০১:২৬ অপরাহ্ণ

ঋণের দায়ে কৃষকের আত্মহত্যা 

লেখক: রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর মোহনপুরে ঋণের দায়ে এক কৃষক আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৮ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার খাড়ইল গ্রামের একটি পানবরজে এ ঘটনা ঘটে। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত কৃষকের নাম আকবর হোসেন (৫০)। তিমি খাড়ইল গ্রামের লুকমান আলীর ছেলে।
স্থানীয়রা জানান, কৃষিকাজ করে সংসার চালাতেন আকবর। তিনি বিভিন্ন এনজিওসহ স্থানীয় সুদ ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ৬-৭ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। সেই চাপে মানসিকভাবে তিনি ভেঙে পড়েন। সোমবার সকালে তিনি পানবরজে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মোহনপুর থানার ওসি আতাউর রহমান বলেন, স্থানীয়রা খবর দিলে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এরপর মরদেহ উদ্ধার করা হয়। আইনী প্রক্রিয়ায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হবে।
উল্লেখ্য, গত শুক্রবার (১৫ আগস্ট) সকালে জেলর পবা উপজেলার বামনশেখর এলাকা থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। এক ভ্যানচালক বাবা নিজ স্ত্রী, শিশু পুত্র ও মেয়েকে হত্যার পর নিজেও আত্মহত্যা করেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। ঋণের দায়ে ও খাওয়ার অভাবে তিনি এ কাজ করেন বলে সুইসাইড নোটে লিখে যান।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/08/18/bangladesh/newsid-10887/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০৬-০৬-২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ণ