বাংলাদেশবেলা
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:১০ পূর্বাহ্ণ

রোজার সময়সূচি প্রকাশ করলো ইসলামিক ফাউন্ডেশন

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক

আগামী ২ মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। তাই ঢাকার সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

এর আগে গত ২৭ জানুয়ারি ইসলামিক ফাউন্ডেশন ১৪৪৬ হিজরির রমজান মাসের সাহরি ও ইফতারের এ সময়সূচি চূড়ান্ত করা হয়।

গণমাধ্যমকে সাহরি ও ইফতারের সময়সূচি চূড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক সরকার সরোয়ার আলম।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২ মার্চ প্রথম রমজানে ঢাকায় সাহরির শেষ সময় ভোর ৫টা ৪ মিনিট ও ইফতারির সময় ৬টা ২ মিনিট।

ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ২ মার্চ প্রথম রোজায় ঢাকায় সাহরির শেষ সময় ভোর ৫টা ৪ মিনিট ও ইফতারির সময় ৬টা ২ মিনিট। তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ৯ মিনিট পর্যন্ত যোগ করে ও ৯ মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সাহরি ও ইফতার করবেন।

দেশের অন্যান্য বিভাগ ও জেলার সাহরি ও ইফতারের সময়সূচি ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয় থেকে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দ্বীনি দাওয়াত বিভাগের কর্মকর্তারা।

চাঁদ দেখা সাপেক্ষে এবার পবিত্র রমজান মাস শুরু হতে পারে আগামী ২ বা ৩ মার্চ থেকে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/02/02/religious/newsid-1085/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০৬-০৬-২০২৬, ০২:২৫ অপরাহ্ণ