বিশ্ব ব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক সহায়তায় এবং শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা–রেইজ প্রকল্পের আয়োজনে রাজশাহীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। এবারের দিবসের প্রতিপাদ্য—“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টায় শহরের বোয়ালিয়া বনলতা আবাসিক এলাকা থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন রেইজ প্রকল্পের আওতায় স্বল্প আয়ের পরিবারভুক্ত শিক্ষানবিশ তরুণ-তরুণীরা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ও সংস্থার কর্মকর্তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ মোহসিন আলী, রেইজ প্রকল্পের কো-অর্ডিনেটর মোঃ হাসিবুর রহমান, লাইফ স্কিল অ্যান্ড এন্ট্রেপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট অফিসার এস এম জাহাঙ্গীর আলম, কেস ম্যানেজমেন্ট অফিসার মোঃ মাহিদ শেখসহ সংস্থার অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা।
আয়োজকরা জানান, প্রযুক্তি দক্ষতা বৃদ্ধি ও বহুমুখী অংশীদারিত্ব গড়ে তোলার মাধ্যমে তরুণদের কর্মসংস্থান ও সামাজিক উন্নয়নে সম্পৃক্ত করাই এ দিবস উদযাপনের মূল লক্ষ্য।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.bangladeshbela.com/2025/08/12/bangladesh/newsid-10734/© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ১৮-০৪-২০২৬, ১০:১৯ অপরাহ্ণ