বাংলাদেশবেলা
প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৫, ১২:৫১ অপরাহ্ণ

দুর্গাপুরে অবৈধ রিং জাল ধ্বংস

লেখক: রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুরে মৎস্য ও পশুখাদ্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্টের অভিযানে ৩০টি চায়না দুয়ারী রিং জাল আটক করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। রোববার (১০ আগস্ট) দুপুরে উপজেলার আঙ্গার বিলে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিনের নির্দেশনায় পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম, ক্ষেত্র সহকারী মিজানুর রহমান, দুর্গাপুর থানার এএসআই রাজু, কনস্টেবল পল্লবসহ অন্যান্য সদস্যরা। অভিযানে আটককৃত জাল প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম বলেন, “এই ধরনের অবৈধ রিং জাল ব্যবহারে দেশীয় প্রজাতির মাছের প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হয়। এর ফলে শুধু মাছ নয়, অন্যান্য জলজ প্রাণীরও ক্ষতি হয়। আমাদের অভিযান অব্যাহত থাকবে, যাতে মৎস্য সম্পদ রক্ষা পায়।”

তিনি আরও জানান, মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়নে সকল জেলেদের আইনের প্রতি সচেতন হতে হবে এবং নিষিদ্ধ সময় ও নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকতে হবে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/08/10/bangladesh/newsid-10643/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৪-০৬-২০২৬, ০৭:১১ পূর্বাহ্ণ