বাংলাদেশবেলা
প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৫, ১২:৪৪ অপরাহ্ণ

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বড়াইগ্রামে মানববন্ধন 

লেখক: বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ও খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন  করেছে নাটোরের বড়াইগ্রাম উপজেলার সকল সাংবাদিক। রবিবার  (১০ আগস্ট)  সকাল ১১টায়  উপজেলার প্রাণকেন্দ্র বনপাড়া পৌরসভার প্রধান ফটকের সামনে নাটোর -পাবনা মহাসড়কে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণ করে, বড়াইগ্রাম প্রেস ক্লাব, বড়াইগ্রাম উপজেলা প্রেস ক্লাব, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেস ক্লাব, ইউনিটি প্রেস ক্লাব, স্মার্ট প্রেস ক্লাব, বাংলাদেশ প্রেস ক্লাব ও বড়াইগ্রাম রিপোর্টার্স ইউনিটি।
বড়াইগ্রাম স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি প্রবীণ  সাংবাদিক আলহাজ্ব সাইফুর রহমানের সভাপতিত্বে ও বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন লাইফের সন্চালনায় এ কর্মসূচিতে বক্তব্য রাখেন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মু অহিদুল হক, কেন্দ্রীয় প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুর রহমান মেমন, ইউনিটি প্রেস ক্লাবের সভাপতি মাহাবুব হোসেন, বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ওসমান গণি সোহাগ ও বড়াইগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম মৃধা সহ আরও অনেকে।
এ সময় সাংবাদিক নেতারা আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান,পাশাপাশি হত্যাকারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। অপরদিকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিক সুরক্ষা আইন পাশ করতে অন্তরবর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানান ।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ইতোমধ্যে সারা বাংলাদেশে অনেক সাংবাদিকের উপর অতর্কিত হামলা, মিথ্যা মামলার ঘটনা ঘটেছে। ভবিষ্যতে  আর কোনো সাংবাদিকের উপর অন্যায় করা হলে বড়াইগ্রামের সাংবাদিক সমাজের পক্ষ থেকে জোরাল আন্দোলন গড়ে তোলা হবে

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/08/10/bangladesh/newsid-10634/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৭-০৮-২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ণ