বাংলাদেশবেলা
প্রকাশিত: ০৫ আগস্ট, ২০২৫, ০৯:৪৪ পূর্বাহ্ণ

হাসিনার পালানোর মুহূর্ত উদযাপন

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক

গত বছরের এই দিনে (৫ আগস্ট) দেশের রাজনৈতিক ইতিহাসে এক নাটকীয় অধ্যায়ের সূচনা হয়। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপনে গণভবন ত্যাগ করে ভারতে পালিয়ে যান৷ সেই দিনের বর্ষপূর্তিতে ‘জুলাই পুণর্জাগরণ’ উদযাপনে প্রতীকী হেলিকপ্টারে শেখ হাসিনার পালানোর মুহূর্ত উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আয়োজিত অনুষ্ঠানে কয়েকশত ‘বেলুন হেলিকাপ্টার’ আকাশে উড়িয়ে দেওয়া হয়৷ বেলুনগুলো আকাশে উড়তেই উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত জনতা।

আয়োজকদের দাবি, দেশকে দুঃশাসন থেকে মুক্ত করার এক ঐতিহাসিক দিন ৫ আগস্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার মধ্য দিয়েই এ দেশে একটি নতুন যুগের সূচনা হয়।”

অনুষ্ঠানে সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় শুরু হয় মূল আয়োজন।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/08/05/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/newsid-10427/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৫-০৫-২০২৬, ১২:৪২ পূর্বাহ্ণ