নাটোরের লালপুরে এক ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ । শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার ২ নম্বর ঈশ্বরদী ইউনিয়নের চামটিয়া গ্রামে রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশ উদ্ধার করে।
নিহত ব্যক্তির নাম সুকুমার (৩০), তিনি গোপালপুর পৌরসভার বাহাদীপুর গ্রামের মৃত যুগোলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে স্থানীয়রা রাস্তার পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে দ্রুত থানায় খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশ উদ্ধার করে। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয় টি লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান রাজু নিশ্চিত করেছেন , তিনি আরও বলেন, লাশ পোস্টমডেল প্রেরণের করার প্রস্তুতি চলছে এবং হত্যাকাণ্ডের ক্রু বের করার জন্য মাঠে পুলিশের চৌকস একটি টীম কাজ করছে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.bangladeshbela.com/2025/02/01/bangladesh/newsid-1042/© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ১৫-০৯-২০২৬, ০৬:২৯ অপরাহ্ণ