বাংলাদেশবেলা
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ণ

শাসক নয় চৌকিদার হয়েই জনগণের সেবা করতে চাই

লেখক: কিশোরগঞ্জ | প্রতিনিধি

আমাদের সম্মানিত আমির ডা. শফিকুর রহমান স্পষ্ট করে বলেছেন জনগণ যদি আমাদেরকে সুযোগ দেয়া তা হলে আমরা শাসক হবো না, চৌকিদার হবো।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে কিশোরগঞ্জের তাড়াইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. সামিউল হক ফারুকী।

আওয়ামী ফ্যাসিবাদের আমলেতো দিনের ভোট রাতে হতো। ৫ আগেস্টের পরে আজকে ভোটের একটি পরিবেশ তৈরি হয়েছে। আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরেপক্ষ হবে। তাই জামায়াতের নেতাকর্মীদেরকে বললো ইসলামকে বিজয়ী করতে হলে এখন থেকেই কাজ শুরু করতে হবে। আজকে দেখা যায় শাসকরাই চুরি করে। জনগণের অর্থ বিদেশে পাচার করে। ইসলাম ক্ষমতায় গেলে এমনটি হবে না।

তাড়াইল উপজেলা শাখা জামায়াতের আমির মো. হাবিবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে ও সেক্রটারি এম.কে মাসুদের সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী, ইবনে সীনা হাসপাতাল ধানমন্ডি শাখার সিনিয়র কার্ডিওলজিস্ট প্রফেসর কর্নেল (অব.) ডা. জেহাদ খান, জেলা জামায়াতের নায়েব আমির অধ্যক্ষ মাওলানা মো. আজিজুল হক, সহকারি সেক্রেটারি শামসুল আলম সেলিম, আজহারুল ইসলাম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. মুসলেহ উদ্দিন সুমন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা এ.কে.এম সানাউল্লাহ, জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুন প্রমুখ।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/02/01/politics/newsid-1034/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ৩০-০৪-২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ণ