বাংলাদেশবেলা
প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৫, ০৪:০৪ পূর্বাহ্ণ

“আমার চোখে জুলাই বিপ্লব” আইডিয়ায় দুর্গাপুরে বৃক্ষরোপণ অভিযান

লেখক: রাজশাহী প্রতিনিধি
তারুণ্যের ভাবনায় ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসজুড়ে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালনের অংশ হিসেবে রাজশাহীর দুর্গাপুরে অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ অভিযান। “আমার চোখে জুলাই বিপ্লব” শিরোনামে আয়োজিত এ কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করে রাজশাহী জেলা পরিষদ, এবং সার্বিক তত্ত্বাবধান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা শারমিন।
মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ইউএনও সাবরিনা শারমিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের মাঝে গাছের চারা বিতরণের মাধ্যমে এই অভিযানের উদ্বোধন করেন।
উদ্বোধনী দিনে উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির মোট ১৯৭টি গাছের চারা বিতরণ করা হয়। এর মধ্যে দুর্গাপুর ডিগ্রি কলেজে ২৩টি, ফাজিল মাদ্রাসায় ২০টি, সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ২০টি, বালিকা উচ্চ বিদ্যালয়ে ২১টি, আমগাছি সাহারবানু উচ্চ বিদ্যালয়ে ২০টি, পানানগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ২১টি, দেবিপুর উচ্চ বিদ্যালয়ে ১৯টি, হাটকানপাড়া জোবেদা ডিগ্রি কলেজে ১৯টি, কয়ামাজমপুর উচ্চ বিদ্যালয়ে ১৭টি এবং কাঠালবাড়িয়া শহীদ আবুল কাশেম স্কুল অ্যান্ড কলেজে ১৭টি গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মদ, রাজশাহী সিটি কলেজের শিক্ষার্থী সৌরভ রহমান, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারেক আহম্মেদ সিদ্দিকী, শহীদ মামুন পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নুসরাত জাহান, উম্মে তুজ মোহনা, নয়ন হাসান রাব্বি, মেহেদী হাসান, মাসুম বিল্লাহ, শাহ মখদুম কলেজের ছাত্র অনির্বাণ সরকার ও শাহরিয়ার, নিউ গভ. কলেজের ছাত্র সুয়াইব ইমতিয়াজ অমিও এবং লোকমান মাহদী সামিন। এছাড়াও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউএনও সাবরিনা শারমিন বলেন, “জুলাই বিপ্লব শুধু ইতিহাস নয়, এটি আমাদের সচেতনতা, সবুজ আন্দোলন এবং সামাজিক জাগরণের অনুপ্রেরণা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ রক্ষা ও সচেতনতা তৈরিতে এই বৃক্ষরোপণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/07/30/bangladesh/newsid-10256/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ১৩-০৬-২০২৬, ১১:২৯ অপরাহ্ণ