বাংলাদেশবেলা
প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৫, ০৫:২৮ পূর্বাহ্ণ

রাঙামাটির দুর্গম পাহাড়ে গোলাগুলি, যা বলল আইএসপিআর

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক

রাঙামাটির বাঘাইহাটের দুর্গম পাহাড়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর আস্তানায় সেনাবাহিনীর অভিযান এবং গুলি বিনিময় চলছে। সবশেষ তথ্য অনুযায়ী, সেনাবাহিনীর অভিযানে এখন পর্যন্ত একে ৪৭ রাইফেলসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) এক বার্তায় এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, রাঙামাটির বাঘাইহাটের দুর্গম পাহাড়ে ইউপিডিএফ-এর আস্তানায় সেনাবাহিনীর অভিযান এবং গুলি বিনিময় চলছে। এখন পর্যন্ত একে ৪৭ রাইফেলসহ অস্ত্র গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

অভিযান এখনো চলমান, এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/07/29/national/newsid-10229/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০৪-০৬-২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ণ